Friday, April 18, 2014

নীলকন্ঠ

নীল.. না তুমি নীলকন্ঠ?
আমাকে ছেড়ে দিয়েই আটকে ফেলো!!
কে তুমি? সেই কি যার জন্য আমি রাতের পর রাত বালিশ ভিজিয়েছি?
তোমার জন্যই বোধহয়ে উল্কার কাছে প্রার্থনা করেছি...
বলেছি আমায় তাকে এনে দাও.. তুমি তো সবার প্রার্থনা বয়ে নিয়ে যাও..
পৌছে দাও.. ফিরিয়ে নিয়ে আস..
সে বলেছিল.. পারবনা..সে নিজেই এসে তোকে ধরা দেবে..
বলেছিলাম বোধহয়ে তোমার জন্যই সাগরকে একটা সেতু বাঁধতে
সাগর বাঁধেনি সেতু.. আমার আর ওপারে যাওয়া হয়নি..
খুব কেঁদেছি.. কেন তাকে খুজতে যেতে দিচ্ছ না আমায়?
সাগর বলেছে ওরে.. তুই কি খুজতে যাবি?? তোকে যে সেই খুঁজে নেবে..
আর ধ্রুবতারা! সে আমাকে পাত্তাই দিল না.. নিজের কাছে টেনে নিলই না..
বলল যা যা.. আমার কাছে আসবি কোন দুঃখে?
আমি সবাই কে আমার কাছে আসতে দিই না.. তোকে অন্য কেউ টেনে নেবে যে..
সত্যি, সাগর, ধ্রুব তারা, উল্কা সবাই ঠিকই বলেছিল
সেই তুমি এলে.. সেই তুমিই আমায় টেনে নিলে.. খুঁজে নিলে..
একটা কয়লাকে খনির ভিতর থেকে বার করে হীরে বানালে..
এই বোধহয়ে প্রথমবার চাপ প্রয়োগ না করে হীরে তৈরী হলো!!
হীরে হতে কার না ভালো লাগে!!..
তবে হীরের বদলে যদি তোমার মতো.. তোমার মনের নীলকন্ঠ পাখি হতে পারি..
তাহলে আমার আর কোনো টানাপড়েন থাকবে না...
দুই পরিযায়ী নীলকন্ঠে মিলে উড়ে যাব দূর দেশে
আর আমি গেয়ে যাব আমার গান.. তোমাকে শোনাব
গেয়ে যাব আমার ভালবাসার গান.. তোমার প্রতি ভালবাসার..
নির্ভেজাল.. স্বচ্ছ ভালবাসা..যা আমাদেরই রঙ্গে হবে নীল
ভালবাসব.. ভালবাসতে শেখাবো এই পৃথিবীকে..

আমরা দুই নীলকন্ঠ!

No comments:

Post a Comment